নওগাঁয় পুলিশের বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ১২ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা ৪৫ মিনিটে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের পাহাড়পুর (সাহেবপাড়া) সড়কে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় রাস্তা থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সাজ্জাদ হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পাহাড়পুর (সাহেবপাড়া) গ্রামের মৃত মেছের আলীর ছেলে। তাঁর মায়ের নাম মোছাঃ আলেছা বেগম।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত