ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধায় চাঁদা না দেওয়ায় জমি দখল ও ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা, দোকানে হামলা এবং কর্মচারীদের ওপর অতর্কিত মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী ব্যবসায়ী।

আজ (১২ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. আব্দুল জলিল মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, দারিয়াপুর বাজার সংলগ্ন ব্রিজের উত্তর পাশে অবকাঠামোসহ ৬ শতক জমি মৃত করিম বক্সের তিন মেয়ে রুবি, মোর্শেদা ও খাদিজা বেগমের নিকট থেকে তিনি বৈধভাবে ক্রয় করেন। কিন্তু জমি ক্রয়ের পর থেকে ওই তিন বোনের ভাই জাহাঙ্গীর, জিয়াউর ও আশরাফুল ইসলাম ক্রয়কৃত দলিলকে ভুয়া দাবি করে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

চাঁদা না দেওয়ায় এরই জের ধরে গতকাল বুধবার সকালে দারিয়াপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স হাসান ট্রেডার্স খুলতে গেলে তারা বাধা দেন। একপর্যায়ে তারা দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে হামলা চালান এবং কর্মচারীদের মারধর করেন। এ সময় বাধা দিতে গেলে তার স্ত্রী শিল্পী বেগম, মেয়ে মনি আক্তার ও মামাতো বোন মিথিলা গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী শিল্পী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংবাদ সম্মেলনে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে এবং নিজের পরিবার ও সম্পত্তির নিরাপত্তার দাবি জানিয়ে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় চাঁদা না দেওয়ায় জমি দখল ও ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x