ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান, মুচলেকায় রক্ষা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিগলকান্দি গ্রামে ফসলি জমিতে বেআইনিভাবে পুকুর খননের প্রস্তুতির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। জনস্বার্থে ফসলি জমি রক্ষা এবং জনসাধারণের চলাচলের রাস্তা সুরক্ষায় এই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, দিগলকান্দি গ্রামে একটি চক্র ফসলি জমিতে পুকুর খননের প্রস্তুতি নিচ্ছে এমন গোপন অভিযোগের ভিত্তিতে আজ রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে মাটি কাটার প্রাথমিক প্রস্তুতির সত্যতা পাওয়া যায়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ব্যবহৃত ট্রাক্টরসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে পুকুর খননের উদ্যোগ গ্রহণকারী ব্যক্তির সঙ্গে কথা বলে প্রশাসন। আলোচনায় তিনি স্বীকার করেন যে, এর ফলে জনসাধারণের ফসলি জমি ও চলাচলের রাস্তার ক্ষতি হতে পারে। তাই তিনি ভবিষ্যতে এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করবেন না বলে প্রশাসনকে আশ্বস্ত করেন। পাশাপাশি, আগামীকাল বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট এ বিষয়ে একটি লিখিত অঙ্গীকারনামা প্রদান করবেন মর্মেও তিনি প্রতিশ্রুতি দেন।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, "জনস্বার্থে ফসলি জমি সংরক্ষণ, জনসাধারণের চলাচলের রাস্তা সুরক্ষা এবং মাটি কাটার কারণে সৃষ্ট সম্ভাব্য জনদুর্ভোগ প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।"

প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষক ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং ফসলি জমি রক্ষায় এমন অভিযান নিয়মিত রাখার দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান, মুচলেকায় রক্ষা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x