ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন

নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং অসম্মান করার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আত্রাই উপজেলা কমান্ডের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন স্তরের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও স্থানীয় জনতা অংশ নেন। এ সময় তাঁদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার, জাতীয় পতাকা ও লাল পতাকা দেখা যায়।    

আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদী সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. আনিসুর রহমান বুলু, বীর মুক্তিযোদ্ধা মো. আফিল উদ্দিন, মো. খালেকুজ্জামান বুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, যাঁরা দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং তাঁদের অসম্মান করা অত্যন্ত লজ্জাজনক ও অপরাধমূলক কাজ। এ ঘটনার সঙ্গে জড়িত ও মূল অপরাধীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বীর মুক্তিযোদ্ধারা হাত গুটিয়ে বসে থাকবেন না।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন ও অসম্মান করার যেকোনো চক্রান্ত প্রতিহত করতে মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। 

সমাবেশ থেকে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x