ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের বাস উল্টে ৩ জন নিহত আহত ১৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আনন্দ পরিবহন নামের  বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ঘটনাস্থলেি ৩ জন নিহত হয়েছেন। এরমধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। দুর্ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা নামক এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় চাঁদপুরের সিদ্দিকুর রহমানের স্ত্রী মানসুরা বেগম, চন্দ্রগঞ্জের বাবুল, ও রামগতির আশিক নামের তিনজন ঘটনাস্থলে নিহত হয়। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন নিয়ে বৃদ্ধ আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমকে সদর হাসপাতালে আনা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।    

আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর দিকে যাচ্ছিলেন। ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করা শর্তেও তিনি গতি থামাননি। এতে  বাসটি উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে যায়। বাসটির বেপরোয়া গতি ছিল। বাস উল্টে পড়ে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানো হয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। 

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের বাস উল্টে ৩ জন নিহত আহত ১৫

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x