ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর মহাদেবপুরে বাসস্ট্যান্ড বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে বাসস্ট্যান্ড বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় বাসস্ট্যান্ডে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা, খাবার বিতরণ, আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে কয়েক শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি ও বাসস্ট্যান্ড বণিক সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব রবিউল আলম বুলেট।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা চাউল কল মালিক সমিতির সাবেক সভাপতি ও সমিতির উপদেষ্টা আলহাজ্ব আব্দুল জব্বার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির উপদেষ্টা গোপাল সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসস্ট্যান্ড বণিক সমিতির দীর্ঘদিনের নির্বাচিত সভাপতি মনিরুল হক মনি।

এ সময় আরও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক উৎপল ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দুলাল, দপ্তর সম্পাদক আলহাজ্ব হবিবর রহমান প্রমুখ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মনিরুল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য কাজী সামছুজ্জোহা মিলন।

বক্তারা ব্যবসায়ীদের পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে অতিথি ও ব্যবসায়ীদের মাঝে খাবার বিতরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

বার্ষিক এ আয়োজনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর মহাদেবপুরে বাসস্ট্যান্ড বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x