ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁয় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পুনাকের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, টিকা নিলেন ৮৬ নারী

নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশের পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে জেলা পুলিশের নারী সদস্য এবং পুলিশ পরিবারের নারী সদস্যদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি (HPV) টিকা প্রদান করা হয়। ক্যাম্পেইনে পুলিশ সদস্যসহ পুলিশ পরিবারের মোট ৮৬ জন নারী সদস্য টিকা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজির সহধর্মিণী মিসেস শামীম আরা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসকের সহধর্মিণী মিজ মুর্শিদা হক মুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোসা. আমিনা ফেরদৌস।

বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যান্সার নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। তবে সময়মতো এইচপিভি টিকা গ্রহণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এ ক্যান্সারের অধিকাংশ ক্ষেত্র প্রতিরোধ করা সম্ভব। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা একটি বৈজ্ঞানিক ও কার্যকর পদ্ধতি।

অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সারের কারণ, প্রতিরোধ ও এইচপিভি টিকার গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি ডা. মোসা. আমিনা ফেরদৌস, সহকারী অধ্যাপক (কমিউনিটি মেডিসিন)।

তিনি বলেন, বাংলাদেশে নারীদের স্বাস্থ্য সুরক্ষা, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন এবং ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং টিকার সহজলভ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এ ধরনের গুরুত্বপূর্ণ সচেতনতামূলক ও স্বাস্থ্য সুরক্ষামূলক কর্মসূচি আয়োজনের জন্য তিনি নওগাঁ জেলা পুলিশ ও পুনাককে ধন্যবাদ জানান।

নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁয় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পুনাকের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, টিকা নিলেন ৮৬ নারী

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x