কুমিল্লার লাকসামে মুদাফফরগঞ্জ ইউনিয়নের নাকঝটিয়া গ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এতে হুমকির মুখে পড়েছে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজিং কার্যক্রম। অভিযান চালিয়ে দুই-তিনটি পাইপ ভেঙে চলে আসার পর একই স্থানে আবারও শুরু হচ্ছে বালু উত্তোলন। ফলে প্রশাসনের অভিযান কার্যত কোনো স্থায়ী সমাধান দিতে পারছে না।
এলাকাবাসীর প্রশ্ন, বারবার অভিযান পরিচালনার পরও কেন ড্রেজার মালিক ও চালকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কয়েকটি পাইপ ভেঙে কি অবৈধ ড্রেজিং বন্ধ করা সম্ভব? অন্যদিকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফসলি জমি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা কৃষকদের জন্য মারাত্মক হুমকি।
এ অবস্থায় অবৈধ ড্রেজিং স্থায়ীভাবে বন্ধ, ফসলি জমি রক্ষা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জনস্বার্থে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
মতামত