কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আরআরআরসি (RRRC) সরকারি গাড়ির সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষে টমটমচালকসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাদৃকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়িতে ছিলেন শরিফুল ইসলাম, যুগ্ম সচিব ও ক্যাম্প-১১ ও ১২-এর সিআইসি। তিনি অক্ষত থাকলেও গাড়ির চালক ও অপর এক ব্যক্তি আহত হন।
অপরদিকে, টমটমচালক মোঃ মুসা (১৮-২০) গুরুতর আহত হন। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার আবুল হোসেনের ছেলে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহত টমটমচালক মুসার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মতামত