ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কিশোর গ্যাং, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান, শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে শিক্ষার্থীদের পাশে জেলা পুলিশ

কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তোলার প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। অপরাধমুক্ত সমাজ বিনির্মাণ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোর গ্যাং, ইভটিজিং ও বাল্যবিবাহ সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ প্রতিরোধে পুলিশ প্রশাসনের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে দেওয়া যাবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষায় গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের প্রযুক্তিগত ও ব্যবহারিক দক্ষতাও অর্জন করতে হবে। ফ্রিল্যান্সিং, মাইক্রোসফটের বিভিন্ন কাজ, কেক তৈরি এবং ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার মতো কর্মমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রেখে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক শরীফ এবং পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আবু নাছের মোহাম্মদ জহির। তাঁরা ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে সাবেক কাউন্সিলর হানিফ উদ্দিন রনক, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খায়রুল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সামাজিক অপরাধ প্রতিরোধ, নিরাপদ সড়ক এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পুলিশ কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

সচেতনতা, সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়েই গড়ে উঠতে পারে অপরাধমুক্ত কিশোরগঞ্জ। জেলা পুলিশের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নিরাপদ, মানবিক ও পরিবেশবান্ধব সমাজ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে শিক্ষার্থীদের পাশে জেলা পুলিশ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x