ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ৯

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে কোস্ট গার্ডের একটি জাহাজ গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় গভীর সমুদ্রে একটি সন্দেহজনক বোটের গতিবিধি নজরে আসে। 

কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে সেটি অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে পরিবহন করা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ ঘটনায় বোটে থাকা নয়জনকে আটক করা হয়।

রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চোরাচালান প্রতিরোধ এবং দেশের সম্পদ অবৈধভাবে বিদেশে পাচার বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ৯

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x