কক্সবাজারের টেকনাফে চুরি মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল।
পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০২ ব্লকের ৮৯-এ শেল্টারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি রশিদ উল্লাহ (২২)। তিনি ওই ক্যাম্পের বি/০২ ব্লকের ৮৯-এ শেল্টারের বাসিন্দা। তার পিতার নাম রহিম উল্লাহ।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় তার অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, রশিদ উল্লাহর বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নম্বর-৫০, তারিখ ১২ আগস্ট ২০২৬; দণ্ডবিধির ৩৮০/৪৫৭ ধারায় চুরির অভিযোগ রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত