ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সাল আমীনকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিরল পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুল হক হিরা ও দপ্তর সম্পাদক লুৎফর রহমান স্বাক্ষরিত এক যৌথ পত্রে এ শুভেচ্ছা বার্তা জানানো হয়।অভিনন্দন বার্তায় দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, ঠাকুরগাঁও-১ আসনের জনগণের এই রায় গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে এক গুরুত্বপূর্ণ জনমত। মির্জা ফয়সাল আমীন একজন জনবান্ধব ও নিবেদিতপ্রাণ নেতা। ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের জনগণ তাঁর ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, বিপুল ভোটের এ জয় তারই বড় প্রমাণ।
তিনি আরও আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সাল আমীনের দূরদর্শী নেতৃত্বে ঠাকুরগাঁও-১ অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ আরও বেগবান হবে।
শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত সংসদ সদস্যের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মতামত