নওগাঁর রাণীনগরে গ্রামীণ জনপদে নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের দায়িত্ব পালন আরও গতিশীল করতে ৮০ জন গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান গ্রাম পুলিশ সদস্যদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা রায়হান খান, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুর রহমানসহ উপজেলার আটটি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।
বাইসাইকেল পাওয়ায় গ্রাম পুলিশ সদস্যদের চলাচল সহজ হবে এবং গ্রামীণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের দায়িত্ব পালন আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
মতামত