জাতীয় ছাত্রশক্তি ঠাকুরগাঁও জেলা শাখার আওতাধীন রাণীশংকৈল উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মো. সোহেল রানাকে আহ্বায়ক এবং মো. জিহাদ ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. আরিফ হাসান ও মো. আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. রিফাত ইসলাম, যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. শাহিন ইসলাম, মুখ্য সংগঠক হিসেবে মো. মিলন আলী এবং সংগঠক হিসেবে মো. শারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে মো. মিলন, মো. সালমান আলী, মো. নাসিম ইসলাম ও শ্রী কৃষ্ণ রায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জাতীয় ছাত্রশক্তি ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মো. ইজতিহাদ আজাদ সাওম এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল ইউসুফের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়।
অনুমোদনপত্রে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রাণীশংকৈল উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
মতামত