২৯ অক্টোবর ২০২৬ খ্রি. দিনাজপুর জেলার ফুলবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। পুলিশ সুপার মহোদয় থানায় উপস্থিত হলে ফুলেল শুভেচ্ছা জানান নব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল), দিনাজপুর এবং মোঃ শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ফুলবাড়ী থানা, দিনাজপুর। এ সময় থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে উপস্থিত অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণকে মানসম্মত পুলিশি সেবা প্রদান নিশ্চিত করতে সর্বোচ্চ দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি থানার পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে তিনি ফুলবাড়ী সার্কেল অফিসের ছাদবাগানে বৃক্ষরোপণ করেন।
মতামত