ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বালিয়াকান্দিতে প্রকৃত ঘটনা আড়ালের অভিযোগ, মানববন্ধন নিয়ে প্রশ্ন তুলল ভুক্তভোগী পরিবার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর এলাকায় মারধর, হামলা ও বাড়ির বেড়া ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী টিপুল খানের স্ত্রী নাজমা বেগম। অন্যদিকে, প্রকৃত ঘটনা আড়াল করতে তাঁদের পরিবারের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত অভিযোগ তুলে মানববন্ধনসহ বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে এসব অভিযোগ করেন নাজমা বেগম ও তাঁর পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ২২ অক্টোবর ভীমনগর এলাকায় মাদককে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে একই গ্রামের নায়েব আলী শেখের ছেলে মনিরসহ কয়েকজনের সঙ্গে তাঁদের বিরোধ সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় পরবর্তী সময়ে তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে বলে দাবি করেন তাঁরা।পরিবারটির ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে তাঁদের বাড়িতে গিয়ে নাজমা বেগমকে মারধর করা হয়। এ সময় বাড়ির বেড়া ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগীরা।

নাজমা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের দাবি, তাঁদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগের সুষ্ঠু তদন্ত না করে উল্টো তাঁদের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে। তাঁদের ভাষ্য, এভাবে একপক্ষীয় অভিযোগ ও প্রচারণার কারণে তাঁরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন। প্রকৃত ঘটনা আড়াল করতেই এমন কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

এ ঘটনায় পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে নাজমা বেগম বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মনির (৩০), জাহাঙ্গীর (৪০), বছির মিয়া (৩৫), আশরাফুল মোল্লা (২৫), মাহাবুব মিয়া (৩০) ও নাছির মিয়াসহ (৪৫) কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তাঁরা কোনো ধরনের হয়রানি চান না; বরং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার চান। তাঁদের অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বালিয়াকান্দিতে প্রকৃত ঘটনা আড়ালের অভিযোগ, মানববন্ধন নিয়ে প্রশ্ন তুলল ভুক্তভোগী পরিবার

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x