ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঠাকুরগাঁওয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনে সাহিত্য আলোচনা, বইপড়া উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত

‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে সাহিত্য আলোচনা, বইপড়া উৎসব এবং রাষ্ট্রীয়ভাবে গুণী শিক্ষক সম্মাননাপ্রাপ্ত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহ.হাফেজ রশিদ আলমকে  সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। 

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল জুলফিকার আলী এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাবেক জেলা শিক্ষা অফিসার মুহম্মদ জালাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বইপড়া উৎসব।

 এছাড়া, সাহিত্যচর্চা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং রাষ্ট্রীয়ভাবে গুণী শিক্ষক সম্মাননা লাভ করায় সিনিয়র শিক্ষক হাফেজ মুহ. রশিদ আলমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

জেলা সরকারি গণগ্রন্থাগারের এই আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সাহিত্যপ্রেমী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে নজরুলচেতনায় উদ্বুদ্ধ করতে এবং বইমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনে সাহিত্য আলোচনা, বইপড়া উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x