ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওড়ী এলাকায় মোবারক হোসেন (৮০) নামে এক বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে চৌওড়ী শহীদ স্মৃতি ক্যাডেটের পাশের একটি বাগানে স্থানীয় বাসিন্দারা তাঁর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে সেখানে লোকজন জড়ো হন।

নিহত মোবারক হোসেন দীর্ঘদিন ধরে বরুড়া সদর বাজারের এমএস ফার্মেসির সামনে বসে লুঙ্গি সেলাইয়ের কাজ করতেন। তিনি বরুড়া বাজারের একজন পরিচিত মুখ ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পারিবারিক সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ছিল বলে জানা গেছে। তবে তাঁর মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে একটি ছুরি ও কীটনাশকের একটি বোতল পাওয়া গেছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন।

তবে বৃদ্ধ দর্জির মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না এবং ঘটনাটি হত্যা কি না—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x