ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১২ ভরি স্বর্ণালংকার, তিন লাখ টাকার বেশি নগদ অর্থ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ দলিল লুটের অভিযোগ

মাতামুহুরীতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণার জেরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ?

মোঃ আবদুল্লাহ (আল্-মামুন):- কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চকুড়িটিক্কা প্রকাশ ইসলামনগর এলাকায় আলহাজ্ব মৌঃ মোহাম্মদ আইয়ুবের বাড়িতে এ ঘটনা ঘটে ।

ডাকাতরা বাড়ি থেকে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার, তিন লাখ টাকার বেশি নগদ অর্থ, টেলিভিশন, ফ্রিজ, জমির দলিল ও ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়দের সমনে মৌঃ মোহাম্মদ আইয়ুব ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন একই এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তাক আহমদ। ঘটনার সময় ব্যবসায়ী আইয়ুব শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

প্রার্থী হওয়ার ঘোষণার পর হয়রানির অভিযোগ : স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দার দাবি, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে ব্যবসায়ী আইয়ুব বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছিলেন। এর আগে তাঁর স্ত্রীর ওপর শারীরিক হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে একই এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ দেলোয়ার ও মোহাম্মদ জাকেরের বিরুদ্ধে। এ ঘটনায় চকরিয়া থানায় অভিযোগ করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে ।

তবে আগের বিরোধ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং সর্বশেষ ডাকাতির ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের সংশ্লিষ্টতা কিংবা ডাকাতির সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততার প্রমাণও পাওয়া যায়নি।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি : স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিকের অভিযোগ, আগের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর যথাযথ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত অর্থাৎ আজকের এ ঘঠনা না ঘঠার সম্ভাবনাও অনেকটা স্পষ্ট । তিনি দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইসমাইল ও জসিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন ব্যবসায়ীর বাড়িতে এমন লুটপাটের ঘটনা জননিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বিশেষ করে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর হয়রানির অভিযোগ এবং পরবর্তী ডাকাতির ঘটনা,দুটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা ।

তাঁদের দাবি, ঘটনার পেছনে প্রকৃত কারণ উদ্‌ঘাটন, লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আগের অভিযোগের নিষ্পত্তিতে কেন অবহেলা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা জরুরি।

এ বিষয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ বলেন, বিষয়টি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।

এখন দেখার বিষয়, তদন্তের মাধ্যমে এই ডাকাতির রহস্য কত দ্রুত উদ্‌ঘাটিত হয় এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পায় কি না । 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মাতামুহুরীতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণার জেরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ?

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x