ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বালিয়াকান্দীতে ২৫টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সুমন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ২৫টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করে পূজার সার্বিক খোঁজখবর নিয়েছেন বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ২ নম্বর বহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মাহমুদ সুমন। এ সময় তিনি মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাধ্যমতো আর্থিক অনুদান প্রদান করেন।

রোববার (১৮ অক্টোবর ও ১৯ অক্টোবর) বিকেলে বহরপুর মধ্যবাজার মন্দির থেকে পরিদর্শন কার্যক্রম শুরু করেন তিনি। পরে ইউনিয়নের বিভিন্ন এলাকার মন্দির ঘুরে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখেন।

পরিদর্শনকালে তিনি বহরপুর কালী মন্দির, বহরপুর মহেশ্বরী অঙ্গন মন্দির, ডহরপাচুরিয়া পূর্বপাড়া ও পশ্চিমপাড়া মন্দির, তেঁতুলিয়া মন্দির, চর-ফরিদপুর মন্দির, ভররামদিয়া মন্দির, কুবদীডাঙ্গী মন্দির, রায়পুর মন্দির, ইলিশকোল কলেজপাড়া মন্দির, বালিয়াকান্দি বাসস্ট্যান্ড মন্দির, রায়পুর মহামায়া মন্দির, ইলিশকোল দক্ষিণপাড়া রাধাগোবিন্দ মন্দির, আড়কান্দি লস্করবাড়ী ও আড়কান্দি মন্দির, বাজার বেতেঙ্গা মাঝিপাড়া মন্দির, পাটুরিয়া মন্দির, বারুগ্রাম মধ্যপাড়া মন্দির, বায়ুগ্রাম রায়বাড়ী মন্দির, বাঘুটিয়া উকিলের বাড়ি মন্দির, বাঘুটিয়া পূর্বপাড়া সিকদারবাড়ী মন্দির, বারুগ্রাম ডাক্তারবাড়ী মন্দির, বহরপুর আদিবাসীপাড়া মন্দির ও বাঘুটিয়া পূর্বপাড়া মন্দিরসহ মোট ২৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় প্রতিটি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ও উৎসবের পরিবেশ নিয়ে আলোচনা করেন রুবেল মাহমুদ সুমন। তিনি পূজার আনন্দ নির্বিঘ্নে উপভোগ করতে সংশ্লিষ্ট সবার প্রতি সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

মন্দির পরিদর্শনকালে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মাহমুদ সুমন বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সবার আনন্দ ও সম্প্রীতির উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই, প্রতিটি পূজামণ্ডপে আনন্দঘন পরিবেশে পূজা উদ্‌যাপিত হোক। এ জন্য মন্দির কমিটি, স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সহযোগিতা প্রয়োজন। বহরপুর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। পূজার এই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং প্রতিটি পরিবারে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই আমার কামনা।”

এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহসভাপতি মমতাজ আক্তার তানিয়া, বহরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম বিশ্বাস মঞ্জু, রেজাউল ইসলাম, আহাদ শেখ, শামীম আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ৫০ জন নেতাকর্মী।

পরিদর্শনকালে মন্দির কমিটির নেতারা তাঁদের মন্দিরে আগমন ও সহযোগিতার জন্য রুবেল মাহমুদ সুমনকে ধন্যবাদ জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বালিয়াকান্দীতে ২৫টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সুমন

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x