ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দিনাজপুর ‎বীরগঞ্জের সাহাডবী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতৃবৃন্দ।

‎দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী সর্ব জনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

‎‎সাহাড়ুবী গ্রাম, দেউলী, বীরগঞ্জ, দিনাজপুরে অবস্থিত পূজামণ্ডপে উপস্থিত ছিলেন ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্তিক রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন ১নং শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল রহমান মানিক এবং দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।‎‎ এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন।

‎‎সাহাডুবী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি নেতৃবৃন্দ ১নং শিবরামপুর ইউনিয়নের রোথ বাজার সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁদের এ পরিদর্শন স্থানীয় পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সম্প্রীতির বার্তা তুলে ধরে। 

‎‎শারদীয় দুর্গোৎসব বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম যার যার, উৎসব সবার—এমন চেতনায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখার গুরুত্বও এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দিনাজপুর ‎বীরগঞ্জের সাহাডবী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতৃবৃন্দ।

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x