ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের বাধা দিলেন উখিয়া থানার কনস্টেবল সরোয়ার।

কক্সবাজারের উখিয়া থানায় কর্মরত কনস্টেবল সরোয়ার যেন থানার সব কর্তাদের কর্তা, এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

একজন আসামিকে কী খাবার দেওয়া হবে, কী কী জিনিস নিতে পারবেন, এমনকি থানার দ্বিতীয় তলায় কে যেতে পারবেন আর কে পারবেন না, এসব বিষয়ও কনস্টেবল সরোয়ার নিজেই নির্ধারণ করছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ রয়েছে, মাত্র ১০ দিন আগে উখিয়া থানায় যোগদান করা এই কনস্টেবল নিজ উদ্যোগেই থানার দ্বিতীয় তলায় যাতায়াত নিষিদ্ধ করেছেন।

সম্প্রতি উখিয়া থানায় কয়েকজন সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য গেলে তাদের দ্বিতীয় তলায় যেতে নিষেধ করেন কনস্টেবল সরোয়ার। এমনকি সাংবাদিকদের নিচতলায় অবস্থান করার জন্যও নির্দেশ দেন তিনি।

সাংবাদিক পরিচয় দেওয়ার পরও দ্বিতীয় তলায় যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সাংবাদিকরা। এ সময় কনস্টেবল সরোয়ার নিজেকে যেন অসীম ক্ষমতার অধিকারী হিসেবে উপস্থাপন করেন, এমন অভিযোগও উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিকদের মধ্যে রয়েছেন জাতীয় দৈনিক যুগ- যুগান্তরের বিশেষ প্রতিনিধি, দৈনিক দেশবিদেশের উখিয়া প্রতিনিধি ও উখিয়া২৪-এর বার্তা সম্পাদক মোশাররফ করিম রুমী এবং দৈনিক আওয়াজের উখিয়া প্রতিনিধি যায়েদুর রহমান।

অভিযোগ রয়েছে, সাংবাদিকদের সঙ্গে সন্তোষজনক আচরণ না করে কনস্টেবল সরোয়ার বলেন—‘আপনি যেই হোন না কেন, দ্বিতীয় তলায় যেতে পারবেন না।’

এদিকে, একজন কয়েদিকে খাবার পরিবেশনের সময়ও কনস্টেবল সরোয়ার নানা বিষয়ে কথা বলা এবং অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সাংবাদিক নেতারা বলছেন, বিভিন্ন ঘটনার সার্বিক তথ্য জানতে একজন সাংবাদিক প্রয়োজনে থানায় যেতে পারেন। তবে কোনো কনস্টেবলের পক্ষ থেকে সাংবাদিকদের তথ্য সংগ্রহে এভাবে বাধা দেওয়া কতটা যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

তাদের দাবি, মাত্র ১০ দিন আগে থানায় যোগদান করা একজন কনস্টেবলের এমন আচরণ কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। একই সঙ্গে থানার অভ্যন্তরে দায়িত্ব ও ক্ষমতার সীমা নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।

তবে কনস্টেবল সরোয়ারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে গুরুত্বসহকারে তুলে ধরা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের বাধা দিলেন উখিয়া থানার কনস্টেবল সরোয়ার।

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x