ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসান শামীমের গণসংযোগ, উঠান বৈঠক লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত -

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ নম্বর ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিবুল হাসান শামীম। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেলে বিভিন্ন বাজার, পাড়া-মহল্লা ও জনসমাগমপূর্ণ এলাকায় তিনি এসব নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার নিজস্ব নির্বাচনী কার্যালয় দেলুয়াকান্দি থেকে মোটরসাইকেল, অটোরিকশা মিশুক ও ভ্যানসহ নেতাকর্মী এবং সফরসঙ্গীদের নিয়ে নির্বাচনী পদযাত্রা শুরু করেন রাকিবুল হাসান শামীম। পরে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের নির্বাচনী পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

প্রচারণাকালে তিনি দেলুয়াকান্দি ,তামাই,  চন্দনগাতি  ও বানিয়াগাতী এ সমস্ত এলাকার বাজার সহ  বিভিন্ন জনসমাগম এরএলাকায় গণসংযোগ করেন ।। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের মতামত শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এ ছাড়াও তিনি আসর এবং মাগরিব নামাজ তামাই  এলাকায় এবং এশার নামাজে বানিয়াগাতী এলাকায় আদায়ের পর মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিবুল হাসান শামীম দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, মানবিক ও আলোকিত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনসাধারণের কল্যাণে কাজ করার প্রত্যাশা নিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসান শামীমের গণসংযোগ, উঠান বৈঠক লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত -

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x