ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধায় দুর্গাপূজায় এসআরবি-১৩ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জেলা শহরের কালীবাড়ি মন্দিরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসআরবি-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রেজাউল হক।

তিনি জানান, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এসআরবি-১৩।

জেলার ৭টি উপজেলার মোট ৬৩২টি পূজামণ্ডপে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এসআরবির নিজস্ব কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রক্ষা করা হবে।

এছাড়া পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা তৎপর থাকবে। কেউ অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তা দ্রুত এসআরবিকে জানানোর অনুরোধ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্দিরে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি মন্দির পরিদর্শন করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় দুর্গাপূজায় এসআরবি-১৩ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x