সম্প্রতি কক্সবাজারের উখিয়া বাজারে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে রতন গংদের আয়োজিত একটি সংবাদ সম্মেলন স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয়। সংবাদ সম্মেলনে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মুন্সি পরিবারের কাছ থেকে দাবিকৃত জায়গা উদ্ধার করা না হলে আসন্ন পূজা উদ্যাপন করবেন না। এ দাবিকে সামনে রেখে উপজেলা প্রশাসন থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।
পরিস্থিতি বিবেচনায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীর উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধপূর্ণ স্থানের আংশিক ভাঙা দেয়াল প্রশাসনের পক্ষ থেকে সংস্কার করে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। একই সঙ্গে শর্ত দেওয়া হয়, রতন গংদের দায়ের করা আপিল মামলার রায় বা ডিক্রি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ স্থানে কোনো পক্ষই অনুপ্রবেশ করতে পারবে না।
তবে অভিযোগ উঠেছে, সিদ্ধান্ত অনুযায়ী চুক্তি সম্পাদনে বিলম্ব হলে রতন গংরা আগের অবস্থান থেকে সরে এসে নতুন
মতামত