ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজবাড়ীতে দুই দিনব্যাপী ১০ম বাংলা উৎসব শুরু। অংশ নিচ্ছে ১ হাজার ২০০ শিক্ষার্থী, সংস্কৃতিচর্চার মাধ্যমে মৌলবাদ মোকাবিলার আহ্বান প্রতিমন্ত্রীর

বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি শিশু-কিশোরদের ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলতে রাজবাড়ীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ১০ম বাংলা উৎসব। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। উৎসবের উদ্বোধন করে সংস্কৃতিচর্চার মাধ্যমে মৌলবাদ মোকাবিলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী বাংলা একাডেমির উদ্যোগে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

উৎসব উপলক্ষে সকালে প্রতিযোগী, শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও সুধীজনদের অংশগ্রহণে বর্ণমিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উৎসব প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে রাজবাড়ী বাংলা একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. এন এ এম মোমেনুজ্জামান, ক্রীড়াবিদ মঞ্জুরুল আলম দুলাল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিম সাফি। আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে ক্রেস্ট ও পেইন্টিং উপহার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘চারদিকে মৌলবাদের আস্ফালন দেখতে পাচ্ছি। এটি মোকাবিলায় সাংস্কৃতিক মাধ্যমকে কাজে লাগাতে হবে। এ জন্য সংস্কৃতির প্রতিটি অঙ্গকে সক্রিয় করে তোলা প্রয়োজন। সেটা সংগীত, নৃত্য, আবৃত্তি, গান কিংবা চিত্রাঙ্কন—যা-ই হোক না কেন।’

সংস্কৃতির ব্যাপ্তি অনেক বিস্তৃত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জীবনের সর্বক্ষেত্রেই সংস্কৃতি রয়েছে। সংস্কৃতি বলতে শুধু গান-বাজনাকে বোঝায় না; বরং মানুষের জীবনযাপন, আচার-ব্যবহার ও রীতিনীতিও এর অন্তর্ভুক্ত। তাই সংস্কৃতিকে ছোট করে দেখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সংস্কৃতি ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন। অতীতে সংস্কৃতিকে ভয়াবহভাবে রাজনৈতিকীকরণের চেষ্টা করা হয়েছে। তবে তাঁরা সংস্কৃতিকে দেশের ঐতিহ্য ও শিল্প হিসেবে বিবেচনা করেন। এ কারণে সংস্কৃতির নিজস্বতা ফিরিয়ে আনা প্রয়োজন। এ ক্ষেত্রে সংস্কৃতিমনা সব মানুষের সহযোগিতা জরুরি।

উৎসবে বাংলা ভাষা, সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেয়ালপত্রিকা তৈরি, অভিধান থেকে শব্দ খোঁজা, চিত্রাঙ্কন, কুইজ, আবৃত্তি ও ছড়া লেখা। পাশাপাশি উৎসবে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে দুই দিনব্যাপী ১০ম বাংলা উৎসব শুরু। অংশ নিচ্ছে ১ হাজার ২০০ শিক্ষার্থী, সংস্কৃতিচর্চার মাধ্যমে মৌলবাদ মোকাবিলার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x