ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ, আত্রাইয়ে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী অপসারণ

নওগাঁর আত্রাইয়ে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশের একদিন পরই নির্মাণকাজে ব্যবহৃত নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণ করে শিডিউল অনুযায়ী নির্ধারিত মানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে সড়ক নির্মাণকাজের মান নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় উপজেলা প্রকৌশলী নিশিত কুমারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ ছিল, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কের কাজে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এর পরপরই নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে ফেলা হয় এবং নির্ধারিত শিডিউল অনুযায়ী প্রথম শ্রেণির নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ শুরু করা হয়েছে।

এলাকাবাসী জানান, সড়কটি নির্মাণের সঙ্গে স্থানীয় মানুষের দীর্ঘদিনের চলাচল ও যোগাযোগব্যবস্থা জড়িত। তাই সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ যেন টেকসই ও মানসম্মত হয়, সেটিই তাদের প্রত্যাশা। নিম্নমানের সামগ্রী অপসারণ করে মানসম্মত সামগ্রী দিয়ে কাজ শুরু করায় তারা সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয়রা আরও বলেন, নির্মাণকাজের শুরুতেই অনিয়মের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং জনগণও দীর্ঘস্থায়ী একটি সড়ক পাবে।

এলাকাবাসীর প্রত্যাশা, পুরো নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত তদারকি অব্যাহত রাখবে এবং প্রকল্পের নির্ধারিত নকশা ও শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ, আত্রাইয়ে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী অপসারণ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x