নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় নওগাঁ পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের অংশগ্রহণে তাদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং কল্যাণসংক্রান্ত নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়গুলো পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গুরুত্বসহকারে শোনেন। এসব সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় অবসরজনিত বিদায় উপলক্ষে নায়েক জনাব মোঃ আব্দুল মান্নানকে সম্মাননা উপহার প্রদান করা হয়। দীর্ঘদিনের কর্মজীবনে তাঁর অবদানের জন্য তাকে সম্মান জানানো হয় এবং অবসর জীবনের সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ সদস্যদের পেশাগত আচরণ ও সেবার মান উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার আহ্বান জানান।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার পাশাপাশি পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
সভায় নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।
মতামত