শিক্ষার মানোন্নয়নে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মেয়াদ বৃদ্ধির দাবি।
মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, কঠোর শৃঙ্খলা ও সার্বিক পরিবেশের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেনের দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবক ও শিক্ষার্থী সমাজ।
তাঁর অবসরকালীন সময়ের পর সরকারের প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী আরও দুই বছর একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাসের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে।
মতামত