ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা ব্রাক্ষনপাড়া দুলালপুর ইউনিয়নের গোপালনগর-নাল্লা সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়কের পাশের ধানক্ষেতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন মো. বিল্লাল হোসেন। কাদা-পানির মধ্যে কিছুক্ষণ দৌড় ও ধস্তাধস্তির পর শেষ পর্যন্ত তাকে ধরে ফেলেন পুলিশ সদস্যরা। পরে তার শরীর তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর-নাল্লা সড়কের পাশে এ ঘটনা ঘটে। 

আটককৃত আসামী মো. বিল্লাল হোসেন (৩৮) উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি পুকুরপাড় এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর-নাল্লা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বিল্লাল সড়কের পাশের ধানক্ষেতের কাদা-পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরাও তাকে ধাওয়া করে ধানক্ষেতের কাদা-পানিতে ঝাঁপ দেন। একপর্যায়ে দৌড়ে ও ধস্তাধস্তির পর তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে  থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x