ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিরলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত​

দিনাজপুরের বিরল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দ মুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। 

"শিক্ষকদের পাশে থাকা, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যত গড়ার ৬০ বছর" এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন এর আয়োজনে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় শোভাযাত্রা (র‌্যালি) ও আলোচনা সভার আয়োজন করা হয়।​

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।​পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আরিফ ইকবাল, বিরল মহিলা কলেজ এর (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মোঃ মিজানুর রহমান সহ বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মোঃ আনিসুজ্জামান মিলন প্রমুখ।

সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত অধিকার সুরক্ষা ও মর্যাদা রক্ষা এবং একটি আলোকিত সমাজ গঠনে শিক্ষকদের বলিষ্ঠ ভূমিকা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-প্রশাসনের সমন্বিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বিরলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত​

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x