ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফ অপহরণের দুই ঘণ্টার মধ্যেই পাহাড় থেকে উদ্ধার রোহিঙ্গা যুবক

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে সৈয়দ আমিন (৩৪) নামে এক রোহিঙ্গা যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুলিশের অভিযানের মুখে তাকে ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বি/৪ ব্লকে আবদুল আমিনের চায়ের দোকানের সামনে থেকে সৈয়দ আমিনকে তুলে নেয় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল। পরে তাকে বি/১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়।

অপহরণের খবর পেয়ে ক্যাম্প-২৭ জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের একটি দল দ্রুত অভিযান শুরু করে। পাহাড়ি এলাকায় পুলিশের তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা সৈয়দ আমিনকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরে রাত সাড়ে ১১টার দিকে পাহাড়ি এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এপিবিএনের সদস্যরা। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ৪০ মিনিটে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া সৈয়দ আমিন ক্যাম্প-২৭ জাদিমুড়ার বাসিন্দা ইবনে আমিনের ছেলে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফ অপহরণের দুই ঘণ্টার মধ্যেই পাহাড় থেকে উদ্ধার রোহিঙ্গা যুবক

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x