ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার।

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মিজানুর রহমান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিলাশৈল গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে পোরশা উপজেলার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের কালুকান্দর গ্রামের চৌরাস্তার মোড়ে জনৈক মেরবুল ইসলামের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় জনগণের দেওয়া সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স অভিযানে অংশ নেন। এ সময় স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতায় মাদক বিক্রির সময় মোঃ মিজানুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।

পরে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন ৪ দশমিক ৮৬ গ্রাম এবং আনুমানিক বিক্রয়মূল্য ৫ হাজার ৪০০ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে পূর্বেও একটি মাদকসংক্রান্ত মামলা রয়েছে। মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে পোরশা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পোরশায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x