কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সৈয়দ হাছান ওরফে হোছন (৪০)-কে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া বাজারসংলগ্ন ফারুকের বিকাশ দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মন্ডলের নির্দেশনায় রাত্রিকালীন মোবাইল ডিউটি পার্টি ও এসআই (নিঃ) নিপুন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত সৈয়দ হাছান ওরফে হোছন টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাছা মিয়ার ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে সাজা পরোয়ানা নং-৪০/২৬, তারিখ ২৬ জুলাই ২০২৬ এবং জিআর নং-৬০৯/১৩ (টেকনাফ) রয়েছে।
মামলায় তার বিরুদ্ধে বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারায় তিন বছরের সাজা রয়েছে।
গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে তাকে টেকনাফ থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে।
মতামত