ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর সবজি বাজারে আগাম শীতের আমেজ, উঠতে শুরু করেছে শীতকালীন সবজি।

মোঃ মমিন আলী নওগাঁ প্রতিনিধি:- প্রকৃতিতে এখনও শীতের আগমন ঘটেনি। তবে এরই মধ্যে নওগাঁর সবজি বাজারে দেখা মিলতে শুরু করেছে আগাম শীতকালীন সবজির। বাজারে উঠতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, শিম, পালং শাক, মুলাসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি।

আগাম শীতকালীন সবজি বাজারে আসায় ক্রেতাদের মধ্যেও দেখা দিয়েছে আগ্রহ। তবে মৌসুমের শুরু হওয়ায় এসব সবজির দাম তুলনামূলক কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।

বিক্রেতারা জানান, বর্তমানে শীতকালীন সবজির সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম কিছুটা বেশি। তবে বাজারে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে এসব সবজির দামও কমে আসবে বলে আশা করছেন তারা।

কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনগুলোতে শীতকালীন সবজির উৎপাদন ও বাজারে সরবরাহ আরও বাড়বে। এতে সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

জেলার মান্দা উপজেলার সবজি চাষি কেরামত আলী বলেন, “এবার আমি এক বিঘা জমিতে শীতকালীন সবজি হিসেবে মুলা চাষ করেছি। বর্তমানে মুলার বাজারদর ভালো থাকায় আশা করছি, এবার ভালো লাভ করতে পারব।”

একই কথা বলেন বদলগাছী উপজেলার সবজি চাষি একরামুল হোসেন। তিনি বলেন, “এবার আমি ১০ কাঠা জমিতে শীতকালীন সবজি হিসেবে শিম চাষ করেছি। শিমের বাজারদর ভালো থাকায় আশা করছি, এবার লাভবান হতে পারব।”

এ ছাড়া জেলার অন্যান্য সবজি চাষিরাও শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার আশা প্রকাশ করেছেন।

নওগাঁ জেলা কৃষি কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন, “এবার জেলায় মোট ৮ হাজার ৫৭৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। আগাম জাতের সবজি ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। সবজির দাম ভালো থাকায় চাষিরা লাভবান হবেন বলে আশা করছি।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর সবজি বাজারে আগাম শীতের আমেজ, উঠতে শুরু করেছে শীতকালীন সবজি।

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x