ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:- বগুড়ার ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা বন্ধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বিচ্ছিন্ন ঘটনাগুলো পর্যালোচনা করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।

সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। মাদকাসক্তি ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।

এ সময় উপজেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনাগুলো নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে এসব ঘটনা যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর কোনো ধরনের বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক আমিনুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা ও ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হাসান।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x