ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শিক্ষার গুণগত মানোন্নয়নে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় মা সমাবেশ

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং অভিভাবকদের আরও সচেতন করার লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মা সমাবেশে প্রায় ৩০০ শতাধিক মা ও অভিভাবক উপস্থিত ছিলেন। নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল বাশির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি রফিকুল ইসলাম গামা এবং মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ সাগর আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ নাইমুল ইসলাম, সহকারী শিক্ষক (কম্পিউটার) মোঃ শরিফুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ। এছাড়া স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকার প্রায় ৩০০ শতাধিক মা ও অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি সন্তানের বেড়ে ওঠা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মব্যস্ততার কারণে অনেক সময় বাবারা দিনের বড় একটি সময় বাড়ির বাইরে থাকেন। ফলে সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে এবং তার দৈনন্দিন কর্মকাণ্ড সম্পর্কে মায়েদের সচেতন থাকা প্রয়োজন।

তারা বলেন, সন্তানকে শুধু বিদ্যালয় বা মাদ্রাসায় পাঠিয়েই অভিভাবকের দায়িত্ব শেষ হয় না। সন্তানের পড়াশোনার পাশাপাশি তার বন্ধু-বান্ধব, চলাফেরা, মোবাইল ফোন ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পৃক্ততার বিষয়েও নিয়মিত খোঁজখবর রাখা জরুরি। সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাবেশে মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোনে আসক্তি, শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, নৈতিক শিক্ষা এবং সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের নানা ধরনের সামাজিক ও প্রযুক্তিগত ঝুঁকি থেকে দূরে রাখতে মা-বাবার সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের সমস্যার কথা শোনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হলে তারা বিপথে যাওয়ার ঝুঁকি থেকে অনেকটাই রক্ষা পাবে।

এ সময় উপস্থিত মায়েরা সন্তানদের শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশটি সঞ্চালনা করেন নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মোঃ বাবুল আকতার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শিক্ষার গুণগত মানোন্নয়নে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় মা সমাবেশ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x