ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে সোনারায়ে ফুটবল গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ষষ্ঠ আসরের উত্তর খেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এ খেলায় এলাকার প্রবীণ ও নবীন ক্রীড়াপ্রেমীদের সমাগম ঘটে।

উক্ত ফুটবল টুর্নামেন্টের খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইবনে খালিদ লিপন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও খেলা উপভোগ করেন সোনারায় ইউনিয়ন যুবদলের সভাপতি জবলুর রাকিব এবং সোনারায় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ ইসলাম সরকার।এছাড়াও গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত থেকে খেলাটির মুহূর্তগুলো কাভার করেন দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি আল মিজান ইসলাম।

সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং সুস্থ মনন গঠনে খেলাধুলার বিকল্প নেই। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে এলাকায় যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আয়োজক কমিটিকে উৎসাহ প্রদান করা হয়।

টানটান উত্তেজনাপূর্ণ খেলাটি দেখতে স্থানীয় শত শত দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের করতালির মাধ্যমে উৎসাহিত করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা বক্তব্য ও সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x