ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাকেরগঞ্জে ভ্যান চালক সুমন হত্যা মামলার ১৫ দিন হল আসামি ধরতে ব্যর্থ প্রশাসন

এম এইচ কামাল !! বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে ভ্যান চালক সুমন সিকদারকে (৩৮) কুপিয়ে হত্যার, ১৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।

গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত সুমন সিকদার ওই গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ওইদিন সন্ধ্যায় বাড়ির সামনে রিগ্যান হাওলাদার, সুমন সিকদার ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনা তালুকদারসহ ৮-১০ জন ধারালো অস্ত্র দিয়ে সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে পুকুরে ফেলে চলে যায়।

পরে বাকেরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত রিগ্যান হাওলাদার কবাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং রফিক হাওলাদারের ছেলে। অন্য অভিযুক্তরা হলেন একই এলাকার বাবুল সিকদারের ছেলে সুমন সিকদার ও অবসরপ্রাপ্ত পুলিশ মনা তালুকদার।

এদিকে হত্যাকাণ্ডের, ১৫ দিন পেরিয়ে গেলেও আজ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ কোনো আসামি গ্রেফতার করতে না পারায় নিহতের স্বজনরা একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করলেও কোনো ফল আসেনি। এতে বাকেরগঞ্জ থানা পুলিশের ব্যর্থতা নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বাকেরগঞ্জে ভ্যান চালক সুমন হত্যা মামলার ১৫ দিন হল আসামি ধরতে ব্যর্থ প্রশাসন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x