ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মান্দায় বিগ-ক্যান্টিলিভারের নির্মাণমান নিয়ে অভিযোগ সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সুনির্দিষ্ট ভিত্তি পায়নি সওজ।

নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উদ্যোগে স্থাপিত একটি বিগ-ক্যান্টিলিভারের নির্মাণমান নিয়ে ওঠা অভিযোগ সরেজমিনে পরিদর্শন ও যাচাই করেছে সওজের প্রতিনিধি দল। পরিদর্শন ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই শেষে অভিযোগের সুনির্দিষ্ট কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।বুধবার (২৩ সেপ্টেম্বর) অভিযোগের বিষয়টি সরেজমিনে যাচাই করতে ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁ সওজ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন।

পরিদর্শনকালে প্রকৌশলীরা বিগ-ক্যান্টিলিভারটির নির্মাণকাজের বিভিন্ন অংশ খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কাজের সিডিউল, নকশা ও নির্ধারিত স্পেসিফিকেশনের সঙ্গে বাস্তবে নির্মিত কাঠামোর সামঞ্জস্য রয়েছে কি না, তা পরিমাপ ও যাচাই-বাছাই করা হয়।

পরিদর্শন শেষে উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম বলেন, “অভিযোগের ভিত্তিতেই ক্যান্টিলিভারটির নির্মাণমান যাচাই করতে সরেজমিনে এসেছি। তবে পরিদর্শনে অভিযোগের সুনির্দিষ্ট ভিত্তি পাওয়া যায়নি।”

তিনি জানান, অনুমোদিত সিডিউল অনুযায়ী বিগ-ক্যান্টিলিভারে ব্যবহৃত পাইপের বেড় ১৮ ইঞ্চি এবং উচ্চতা ৩২ ফুট। এছাড়া স্থাপিত বিলবোর্ডের দৈর্ঘ্য ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট রয়েছে।

প্রকৌশলী সুলতানা খানম আরও জানান, ক্যান্টিলিভারের বেইজ ঢালাইয়ের মাপ পাওয়া গেছে ১ দশমিক ২ × ১ দশমিক ২ × ১ দশমিক ৮ মিটার। বেইজ ঢালাইয়ের নিচে নির্ধারিত নিয়ম অনুযায়ী ১২ মিলিমিটার রডের সলিং ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।

সওজের প্রতিনিধি দলের দাবি, সরেজমিনে পরিমাপ, নির্মাণকাজ পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সিডিউল ও নকশা যাচাই শেষে বিগ-ক্যান্টিলিভারটির নির্মাণকাজ নির্ধারিত নকশা ও স্পেসিফিকেশন অনুযায়ী সম্পন্ন হয়েছে। পরিদর্শন শেষে সার্বিক নির্মাণমান নিয়েও সন্তোষ প্রকাশ করেন উপ-বিভাগীয় প্রকৌশলী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মান্দায় বিগ-ক্যান্টিলিভারের নির্মাণমান নিয়ে অভিযোগ সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সুনির্দিষ্ট ভিত্তি পায়নি সওজ।

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x