ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রূপগঞ্জে ‘কুত্তা শ্রাবণ’সহ ৪ জন গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী ও একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বে থাকা ১৮ মামলার আসামি শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’সহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ছয়টি লম্বা রামদা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১-এর সাংবাদিক সম্মেলনে  বলা হয়েছে , গ্রেপ্তার শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় নিজস্ব কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ ১৮টি মামলা রয়েছে।

এসম আরও বলা হয়, সম্প্রতি রূপগঞ্জের ফল ব্যবসায়ী রনিকে নৃশংসভাবে হত্যার পর শ্রাবণ ও তার অনুসারীরা এলাকায় আধিপত্য বিস্তার এবং ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করে। এছাড়া একটি হত্যাকাণ্ডের পর এলাকা ছাড়ার বিষয়ে স্থানীয়দের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১টার দিকে র‌্যাব-১১-এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রূপগঞ্জ এলাকার চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’ (২০) এবং তার গ্যাংয়ের আরও তিন সদস্য—সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)—কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং ছয়টি লম্বা রামদা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও এসময় জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে ‘কুত্তা শ্রাবণ’সহ ৪ জন গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x