ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎পাইকগাছা ভূমি অফিসে ডিসিআর নিয়ে ঘুষের অভিযোগ, সার্টিফিকেট সহকারী অমৃতকে হেনস্তা

‎খুলনার পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ডিসিআর (দখল/ব্যবহারের অনুমতি সংক্রান্ত রসিদ) দেওয়ার নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অফিসের সার্টিফিকেট সহকারী অমৃত কুমারকে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

‎ভুক্তভোগীদের অভিযোগ, পাইকগাছা ভূমি অফিসে কয়েকজন দালালের মাধ্যমে ভিপি সম্পত্তি ও পেরী-ফেরী জায়গার ডিসিআর করে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেয়া হয়েছে। তবে টাকা নেয়ার পরও অনেকের ডিসিআর না হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

‎অভিযোগ রয়েছে, সার্টিফিকেট সহকারী অমৃত কুমার  বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ডিসিআরের কথা বলে টাকা নেয়। ভুক্তভোগীদের দাবি, তাদের কাছ থেকে  প্রায় ৩০ লাখ টাকা নেয়া হয়েছে। এ নিয়ে গতকাল  বুধবার দুপুর ১২টার দিকে ভূমি অফিসের সামনে কয়েকজনের সঙ্গে অমৃত কুমারের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় তাকে হেনস্তা করা হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে ‎ভুক্তভোগী আজু মোল্লা বলেন, “অমৃত কুমার আমার কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছেন। ওই টাকা ফেরত বা ডিসিআর দিতে অস্বীকার করায় তার সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়েছে। তবে তাকে লাঞ্ছিত করার বিষয়টি ঠিক নয়।”

‎অন্য ভুক্তভোগী শামছুজ্জামান, আবুল হোসেন ও জয়ত্রী সাধু সহ কয়েকজন অভিযোগ করেন, ডিসিআর করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকেও বিভিন্ন সময়ে টাকা নেয় অমৃত। তাদের দাবি, ভূমি অফিসে কয়েকজন দালালের দৌরাত্ম্য রয়েছে এবং তাদের মাধ্যমে বিভিন্ন লেনদেন হয়ে থাকে। তারা অভিযোগগুলোর তদন্ত করে টাকা ফেরত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

‎

‎পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী বলেন, “যারা অমৃত কে ঘুষ দিয়েছেন, তারা অফিসের বাইরে গিয়ে তার কাছ থেকে ঘুষের টাকা আদায় করে নিক।”

‎জানা গেছে, বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) কয়েক দফা বৈঠক করলেও বিষয়টি সমাধান হয়নি। ফলে ভূমি অফিসে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর সেবা নিতে আশা লোকজন অফিসটি বন্ধ পান। এ বিষয়ে আইনজীবী এফ এম এ রাজ্জাক জানান গত ১২ জানুয়ারি ২০২৫ তৎকালীন সহকারী কমিশনার ভুমি ইফতেখারুল ইসমাল শামীম, সাটিফিকেট সহকারী অমৃত ও জিহাদ আলী সহ ৫ জনের বিরুদ্ধে উপজেলার প্রতাপকাটী গ্রামের জনৈক নজরুল ইসলাম ঘুষ গ্রহণের অভিযোগ পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৩৬/৩৫ নম্বর একটি মামলা করেন। মামলার পর ঐ ঘটনা নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্র পত্রিকায় খবর প্রকাশিত হয় এবং  মামলার বাদী নজরুল প্রতিকার চেয়ে ভুমি অফিসের উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। তবে এ পযন্ত কোন কার্য্যকরি ব্যবস্থা গ্রহন না করায় দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে অমৃত নানা বিধ দূর্ণীতে জরিয়ে পরেছেন। এলাকার সচেতন মহল অভিযোগ গুলোর   নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

‎পাইকগাছা ভূমি অফিসে ডিসিআর নিয়ে ঘুষের অভিযোগ, সার্টিফিকেট সহকারী অমৃতকে হেনস্তা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x