নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. ওমর ফারুক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার, নওগাঁর দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর চন্দননগর ইউনিয়নের সিংড়া উজিরপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায় পুলিশের বিশেষ দল। এ সময় ওই বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. ওমর ফারুক (৪২)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ওমর ফারুক নিয়ামতপুর উপজেলার শিয়ালীপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মতামত