নওগাঁয় মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
নওগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।
ফাইনাল প্রতিযোগিতায় নওগাঁ সরকারি কলেজ ও নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে জ্ঞান, যুক্তি, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রতিযোগিতায় বিজয়ী ও বিজেতাদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন।অনুষ্ঠানে নওগাঁ জেলার সিভিল সার্জন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মতামত