ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

যশোরে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটক, ইজিবাইক উদ্ধার

খুলনা পিরোজপুর,ও সাতক্ষীরা জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। এ সময় চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, যশোর সদর উপজেলার শংকরপুর চোপদারপাড়া এলাকার টিপু সুলতানের ছেলে মো. দিদারুল ইসলাম (২৫), সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার মির্জাপুর এলাকার আতিয়ার সরদারের ছেলে ফিরোজ সরদার (২১) এবং একই উপজেলার কেশা এলাকার রুহুল আমিন সরদারের ছেলে মো. শাহাদাত হোসেন ওরফে নাইস (২৩)।

পিবিআই জানায়, গত ২ জুলাই সকাল ৮টার দিকে ইজিবাইক চালক শাকিল হোসেন ডেকোরেশনের মালামাল নিয়ে যশোর শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে যান। চার খাম্বা মোড়ে হোটেলের সামনে পাকা রাস্তার ওপর ইজিবাইকটি রেখে তিনি তৃতীয় তলায় কাজে যান। বেলা সাড়ে ১১টার দিকে কাজ শেষে নিচে নেমে ইজিবাইকটি আর দেখতে পাননি।

খোঁজাখুঁজির পরও ইজিবাইকটির সন্ধান না পেয়ে শাকিল হোসেন কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেন। পরে ১১ আগস্ট কোতয়ালী মডেল থানায় মামলা হয়। মামলাটির তদন্ত শুরু করেন এসআই মো. মিলন মিয়া।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়। ১৪ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে দিদারুল ইসলামকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ২৫ মিনিটে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকা থেকে ফিরোজ সরদারকে গ্রেফতার করা হয়। পরে ফিরোজের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ৪৫ মিনিটে পাটকেলঘাটার কেশা এলাকা থেকে শাহাদাত হোসেন ওরফে নাইসকে গ্রেফতার করে পিবিআই।পিবিআইয়ের দাবি, শাহাদাত হোসেনের দেওয়া তথ্য ও দেখানো মতে একই দিন দুপুর ২টা ১৫ মিনিটে খুলনার ডুমুরিয়া থানার খর্ণিয়া বাজারে ‘মেসার্স তানিয়া অটো গ্যারেজ’ বাদীর চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।

পিবিআই আরও জানায়, এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার এবং চোরাই ইজিবাইক কেনাবেচার সিন্ডিকেটের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

যশোরে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটক, ইজিবাইক উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x