ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মোটরসাইকেল ও চাকুসহ ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, দ্রুত বিচার আইনে মামলা।

নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

মোটরসাইকেল ও চাকুসহ ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, দ্রুত বিচার আইনে মামলা।

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁ সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এসি মেকানিক সালমান ও মাশরাফিকে এসি মেরামতের কথা বলে মোবাইল ফোনে নওগাঁ সদর উপজেলার শিবপুর বাইপাস এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তাদের মোটরসাইকেলে উঠিয়ে বর্ষাইল চকআতিথা স্কুলের উত্তর পাশে নিয়ে যায়।

পরে ওই ব্যক্তিরা চাকু দেখিয়ে সালমান ও মাশরাফিকে ভয়ভীতি প্রদর্শন করে তাদের শার্ট ও প্যান্টের পকেট ধরে টানাটানি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। একপর্যায়ে তাদের কাছে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং এসি মেরামতের বিভিন্ন সরঞ্জাম ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার নওগাঁ জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানার স্পেশাল টিম অভিযান শুরু করে।

অভিযানের ধারাবাহিকতায় নওগাঁ সদর থানা ও জেলা পুলিশের সদস্যরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মশরপুর এলাকার মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ সম্রাট হোসেন (৩২) এবং বরুনকান্দি এলাকার মোঃ আলতাব হোসেনের ছেলে মোঃ সাগর হোসেন (৩৪)-কে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় পলাতক অপর এক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মোটরসাইকেল ও চাকুসহ ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, দ্রুত বিচার আইনে মামলা।

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x