ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে ৬ লাখ ১৯ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার, পালালেন কারবারিরা

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন মাদক কারবারি ইয়াবার পোটলা ফেলে পালিয়ে যান বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ইয়াবার একটি বড় চালান মজুতের তথ্য পায় র‍্যাব। পরে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

র‍্যাবের ভাষ্য, আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি রাতের অন্ধকারে পালিয়ে যান। এ সময় তাঁরা পুরোনো লুঙ্গির কাপড় দিয়ে তৈরি চারটি পোটলা ফেলে যান।

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে পোটলাগুলো তল্লাশি করা হয়। সেখান থেকে মোট ৬ লাখ ১৯ হাজার ৬০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইয়াবা ও অন্যান্য আলামত টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে ৬ লাখ ১৯ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার, পালালেন কারবারিরা

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x