ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চারটি ইউনিয়নের এক ঘাট, দুর্যোগে পারাপার—জলুরমুখ খেওয়াঘাটে দুর্ভোগে এলাকাবাসী

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: মোঃ আল-আনিন:- সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাওরাঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম ভরসা জলুরমুখ খেওয়াঘাট। ৭নং নন্দীরগাঁও, ৮নং তোয়াকুল, ৯নং ডৌবাড়ি ও ৬নং ফতেপুর ইউনিয়নের মানুষের পারাপারের গুরুত্বপূর্ণ এই ঘাটটি দীর্ঘদিন ধরে নানা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিদিন এই খেওয়াঘাট দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নৌকায় পারাপার হতে হচ্ছে। বর্ষাকালে পানির স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের ভোগান্তি আরও বেড়ে যায়। জরুরি প্রয়োজনে রোগী ও শিক্ষার্থীদেরও নৌকার ওপর নির্ভর করে চলাচল করতে হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাওরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় তাদের দুর্ভোগের স্থায়ী সমাধান হচ্ছে না। এলাকাবাসীর দাবি, জলুরমুখ খেওয়াঘাটে একটি সেতু নির্মাণ করা হলে চার ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট অনেকটাই দূর হবে।

একটি সেতু নির্মাণ হলে শুধু দুই প্রান্তের যোগাযোগই সহজ হবে না; শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যসহ পুরো এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসী সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর সদয় দৃষ্টি আকর্ষণ করে বলেন, জলুরমুখ খেওয়াঘাটে সেতু নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে জলুরমুখ–খেওয়াঘাট সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন চার ইউনিয়নের হাওরাঞ্চলের বাসিন্দারা।

এলাকাবাসীর একটাই দাবি জলুরমুখ খেওয়াঘাটে সেতু চাই, যোগাযোগের দুর্ভোগের অবসান চাই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চারটি ইউনিয়নের এক ঘাট, দুর্যোগে পারাপার—জলুরমুখ খেওয়াঘাটে দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x