লালমনিরহাটে হকার থেকে কোটিপতি সত্য প্রকাশে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট:- লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা ভেলাবাড়ী ইউনিয়নের দুরাকুটি পাকা রাস্তার পাশে এম এ হাশেম তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে লালমনিহাট জেলার দুই কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন ।
এই মিথ্যা মামলার প্রতিবাদে আজ রবিবার ২০২৬ সকাল ১১:টায় লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ মানবন্ধনে *বাংলাদেশ প্রেসক্লাবের জেলা উপজেলা ও অন্যান্য মিডিয়ার সাংবাদিকগণ*, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস আর শফিকুল ইসলাম রতন বলেন, *সাংবাদিকদের উপর হামলা এবং মিথ্যা মামলা দিয়ে সত্য কখনো চেপে রাখা যাবে না সাংবাদিকের কলম সৈনিক হিসেবে সত্য উদঘাটন করবেই । সাংবাদিকদের হামলা চলবে মানে গণতন্ত্রের উপর হামলা। হামলাকারীরা এবং মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে দ্রুত সঠিক তদন্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক গোলাপ মিয়া বলেন, *"আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের এমএ হাসেম তিস্তা সমবায় সমিতির পরিচালকের দায়ের করা কালবেলা লালমনিরহাট জেলা প্রতিনিধি এস কে সাহেদ ও নয়া দিগন্ত মাল্টিমিডিয়া রিপোর্টার জুবাইর আহমেদ রোহানের বিরুদ্ধে মিথ্যা মামলা অতি দ্রুত প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিকরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।"*
বক্তারা প্রশাসনের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও সত্য প্রকাশের স্বাধীনতা বজায় রাখার আহ্বান জানান।মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
মতামত